ফরিদপুর, রাজবাড়ী ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

ফরিদপুর, রাজবাড়ী ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
বন্যা পরিস্থিতি । ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০ আপডেট ১৫:৫৫

টাঙ্গাইল, রাজবাড়ী ও ফরিদপুর- এই তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এসময়ে পদ্মা নদীর ভাগ্যকূল পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। অপরদিকে, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বৃহস্পতিবার (২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে। এতে আরও বলা হয়, ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অপরদিকে, সুরমা ব্যতীত আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এ অববাহিকার প্রধান নদী সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ছাতক ২৬৬ মিলিমিটার, সিলেট ১৪০ মিলিমিটার, লাল্লাখাল ১১৮ মিলিমিটার, ডালিয় ১১১ মিলিমিটার, সুনামগঞ্জ ১০৬ মিলিমিটার, কানাইঘাট ১০৫ মিলিমিটার, শেরপুর-সিলেট ১০৫ মিলিমিটার এবং জাফলং ৮৩ মিলিমিটার। পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৪টি, হ্রাস ৪৫টি এবং অপরিবর্তিত আছে ২টির।

ছবিঃ বন্যা পরিস্থিতির ফাইল ছবি। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading