গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩১১৪ ও মৃত্যু ৪২
উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩৯
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১১৪ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে শুক্রবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৫ লাখ ২০ হাজার ৬৪১ জন। আর আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

