বন্যায় সুনামগঞ্জের দেড়শ’ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, যোগাযোগ বন্ধ
উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১৪:২০
অতি বৃষ্টি ও বন্যার পানিতে সুনামগঞ্জে ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলোর ভাঙা অংশ দিয়ে এখনও পানি উপচে পড়ছে। বিভিন্ন জায়গায় সড়কের বিটুমিনের প্রলেপ ওঠে ফাটল দেখা দিয়েছে।
ভেঙে গেছে সুনামগঞ্জের তাহিরপুর, সুনামগঞ্জ-জামালগঞ্জ, সুনামগঞ্জ-ছাতক ও সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পৃথক চারটি স্থান। সড়ক ভেঙে ও ডুবে যাওয়ায় তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজা, জামালগঞ্জ উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ অবস্থায় যোগাযোগ বিড়ম্বনার স্বীকার হচ্ছেন শতশত মানুষ।
এদিকে বন্যার পানি মানুষের ঘর-বাড়ি থেকে নামতে শুরু করছে বলে জানা গেছে। সুনামগঞ্জ-ছাতক সড়কের ভাঙন রোধ করতে কাজ করছেন স্থানীয় সিএনজি ফোরস্ট্রোক গাড়ি চালকরা।
এ নিয়ে জানতে চাইলে সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত সড়ক পরির্দশন করছি। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র – বাংলা ট্রিবিউন।

