রাজধানীর মোহাম্মদপুরে সাবেক স্বামীর ছুরিতে নারীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক স্বামীর ছুরিতে নারীর মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১৯:৫০

সাবেক স্বামীর ছুরিতে রাজধানীর মোহাম্মদপুরে ঝর্না আক্তার (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শুক্রবার (০৩ জুলাই) সকালে মোহাম্মদপুরের মেকআপ খান রোডে ঝর্নার বাসায় তার সাবেক স্বামী মো. সোহাগ এসে ছুরিকাঘাত করে ও পুতা দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ।

তিনি জানান, ঝর্নাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, এক মাস আগে ঝর্না ও সোহাগের বিচ্ছেদ হয়। সোহাগ একই এলাকায় বাবার সঙ্গে থাকেন। সোহাগের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর আর ঝর্নার বরিশালের মুলাদি। সোহাগ শাক-সবজি বিক্রি করেন আর ঝর্না গৃহিনী ছিলেন।

ওসি আরো বলেন, “ঘটনার সময় ঝর্নার মা ও মামি ছিল আর তাদের দশ ও চার বছর বয়সী দুই মেয়ে ঘুমিয়ে ছিল। দুজনে প্রথমে কথাবার্তা বলে কিন্তু পরে ঝগড়া লেগে যায় এবং সোহাগ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ঝর্নার মা ও মামি জানিয়েছেন।”

সোহাগকে ধরার চেষ্টা চলছে বলে জানান ওসি লতিফ। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading