‘সাধারণ ফ্লুর চেয়ে করোনা বেশি ঝুঁকিপূর্ণ নয়, বেশিরভাগ মানুষেরই ভ্যাকসিন লাগবে না’

‘সাধারণ ফ্লুর চেয়ে করোনা বেশি ঝুঁকিপূর্ণ নয়, বেশিরভাগ মানুষেরই ভ্যাকসিন লাগবে না’

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ০৮:৩৭

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক সুনেত্রা গুপ্ত বলেছেন, বেশিরভাগ মানুষেরই করোনা টিকা নেওয়ার প্রয়োজন হবে না।

তার দাবি, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে, করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে। যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনও বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক সুনেত্রা গুপ্ত এসব কথা জানান।

সাক্ষাৎকারে এই বাঙালি বিশেষজ্ঞ বলেন, যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবল তাদের ক্ষেত্রেই প্রতিষেধক করোনায় স্বাস্থ্যহানির ঝুঁকি কমানোর পক্ষে সহায়ক হতে পারে। তবে অধিকাংশ মানুষেরই ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।

তিনি আরও বলেন, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এক্ষেত্রে মৃত্যুর হার কম। তাই প্রতিষেধক এসে গেলে খুব সহজেই করোনা মোকাবিলা করা সম্ভব হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading