সম্প্রসারণবাদের যুগ শেষ : চীনকে কড়া হুঁশিয়ারি মোদির

সম্প্রসারণবাদের যুগ শেষ : চীনকে কড়া হুঁশিয়ারি মোদির

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ০৮:৫৫

চীন-ইন্ডিয়ার মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শুক্রবার (০৩ জুলাই) আকস্মিক লাদাখ সীমান্তে সফরে গিয়ে চীনকে কড়া বার্তা দিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভির।

জানা গেছে, এদিন সরাসরি চীনের নাম উল্লেখ না করে মোদি বলেছেন, সম্প্রসারণবাদের যুগ শেষ হয়ে গেছে, এটা উন্নয়নের যুগ, বিকাশবাদই ভবিষ্যৎ।

এসময় সম্প্রতি চীনের সঙ্গে সংঘর্ষে নিহত ইন্ডিয়ান সেনাদের বীরত্বের কথাও স্মরণ করেছেন মোদি।

এদিন ১১ হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে মোদি লাদাখে নিয়োজিত ভারতীয় সেনাদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আপনারা যে জায়গাটিতে মোতায়েন আছেন, তার থেকেও অনেক উঁচুতে অবস্থান করছে আপনাদের সাহসিকতা। আপনাদের চারপাশে ঘিরে থাকা পর্বতগুলোর মতোই আপনারা শক্তিশালী।

চীনের নাম উল্লেখ না করে মোদি বলেন, ‘ইতিহাস সাক্ষী রয়েছে, সম্প্রসারণবাদী শক্তি ধ্বংস হয়ে গেছে, নয়তো হার মেনেছে। বীরত্বই শান্তির পূর্বশর্ত, দুর্বলরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।’

সেনাদের উদ্বুদ্ধ করতে এবং মৃত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মোদি বলেন, ”আমি দুই মা-কে সবচেয়ে বেশি সম্মান করি। এক, ভারতমাতা এবং দুই, বীরমাতা, যারা এই সাহসী, পরাক্রমী সেনাদের জন্ম দিয়েছেন।”

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে বিশেষ বিমানে আচমকা লাদাখের লেহ ঘাঁটিতে যান মোদি। তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading