করোনা : দেশে নতুন আক্রান্ত ৩২৮৮, মৃত্যু ২৯
উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৪:৪৮
শনিবার (০৪ জুলাই) দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৯ জন।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৮৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৩২ হাজার ৭৪টি।

