লাদাখের ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন অজয় দেবগন

লাদাখের ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন অজয় দেবগন

উত্তরদক্ষিণ । শনিবার ০৪ জুলাই ২০২০ । ১৫:২৮

সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া ইন্ডিয়ান সেনাদের ওপর চীনের আক্রমণের ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন, বলিউডের অভিনেতা ও প্রযোজক অজয় দেবগন।

ইন্ডিয়ান সংবাদসংস্থা আইএএনএস সূত্রে এ কথা জানা গেছে।

সংবাদসংস্থাটি জানায়, গালওয়ান উপত্যকায় ইন্ডিয়ান ২০ সেনার নিহতের ঘটনাকে ‘দেশের জন্য আত্মত্যাগ’ হিসেবে সিনেমাটিতে চিত্রায়িত হবে। অজয় দেবগনের এফ ফিল্মসের সঙ্গে এটি প্রযোজনা করছে সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি।

জানা গেছে, সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে গল্প লেখা হচ্ছে। অজয় এ সিনেমায় অভিনয় করবেন কি-না তা এখনও পরিষ্কার নয়। বর্তমানে কলা-কুশলী চূড়ান্ত করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading