শর্ট ফিল্ম ‘সংসার’ : বউ-শাশুড়ি চিরায়ত দ্বন্দ্বের চালচিত্র

শর্ট ফিল্ম ‘সংসার’ : বউ-শাশুড়ি চিরায়ত দ্বন্দ্বের চালচিত্র
জাকির হোসেন সিমান্ত পরিচালিত শর্টফিল্ম 'সংসারে'র একটি দৃশ্য

উত্তরদক্ষিণ বিনোদন । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ০৩:১৪

পরিচালক জাকির হোসেন সিমান্ত ‘সংসার’ নামে একটি শর্ট ফিল্ম নির্মাণ করেছেন যার মুল কাহিনী হচ্ছে বু-শ্বাশুড়ির চিরায়ত দ্বন্দ্ব-সংঘাত।

চলচ্চিত্রটিতে আটপৌরে জীবনে শাশুড়ি ও বউয়ের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে। নির্মাণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার (০৪ জুলাই) প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা এক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিচালক সিমান্ত জানান, আমাদের পক্ষে আসলে সমাজকে পরিবর্তন করে দেওয়া সম্ভব না। কিন্তু চলচ্চিত্রটি দেখে একজন মানুষও নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হলে আমাদের ভালো লাগবে।

সংসারে’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন মজুমদার, লিংকন, রেবেকা ও শিউলী।

সংসারে’র চিত্রনাট্য লিখেছেন আহমেদ জামান শিমুল। ক্যামেরায় ছিলেন ফরহাদ হোসেন। প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading