মুগদায় রোগীর স্বজনকে মারধরে জড়িত ৩ আনসার প্রত্যাহার, তদন্তে কমিটি

মুগদায় রোগীর স্বজনকে মারধরে জড়িত ৩ আনসার প্রত্যাহার, তদন্তে কমিটি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ০৫:১০

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগীর স্বজন ও দুই ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বাহিনীর পক্ষ থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

প্রত্যাহার হওয়া তিন আনসার সদস্য হলেন- আফসার, বিশ্বজিত ও বিরাজ মল্লিক। প্রাথমিক তদন্তে তাদের অপরাধের সত্যতা প্রমাণিত হওয়া তাদেরকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে দায়িত্ব থেকে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান।

অন্যদিকে, শনিবার (৪ জুলাই) লাঞ্ছনার ঘটনায় মুগদা থানায় একটি জিডি করেছেন ফটো সাংবাদিক রুবেল রশীদ।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত শুক্রবার মুগদা জেনারেল হাসপাতালে ক্যানসার আক্রান্ত এক রোগীর স্বজনকে মারধর, দুই ফটো সাংবাদিককে লাঞ্ছিত করে ক্যামেরার লেন্স ভেঙে ফেলার ঘটনায় ওইদিন রাতেই অভিযুক্ত তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়। এরপর ঘটনা তদন্তে শনিবার আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আসা এক রোগীর স্বজনকে মারধরের ঘটনার ছবি তুলতে গিয়ে আনসার সদস্যদের রোষাণলে পড়েন দুই ফটো সাংবাদিক। বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক জয়িতা রায়কে চর মারতে উদ্যত হন এক আনসার সদস্য। এসময় দেশ রূপান্তরের স্টাফ ফটো সাংবাদিক রুবেল রশীদ ছবি তুলতে গেলে তার ক্যামেরায় থাবা দিয়ে লেন্সের ফিল্টার ভেঙে ফেলেন মারমুখী আনসার সদস্যরা। একই সময় দুই সাংবাদিককে রশি দিয়ে বেঁধে রাখার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading