পাবনায় ৩টি পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে : রেল সচিব

পাবনায় ৩টি পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে : রেল সচিব

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১১:৫০

পাবনায় করোনাভাইরাস শনাক্তে তিনটি পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।

শনিবার (০৪ জুলাই) ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

সচিব জানান, পাবনা জেলার পাকশীস্থ রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প দেশের অগ্রাধিকারভূক্ত একটি প্রকল্প। সেটি মাথায় রেখেই বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময়, সচিব সেলিম রেজা আরও বলেন, করোনা পরীক্ষার জন্য যে কিট সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে সেগুলো অযথা নষ্ট করা যাবে না। প্রতিটি কিট আনতে সরকারের প্রায় পাঁচ হাজার করে টাকা খরচ পড়ছে। তাই বিদ্যমান পরিস্থিতিতে সবাইকে মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রেল সচিব বলেন, রাজশাহী বিভাগের তুলনায় এখনও পাবনা জেলা ভালো আছে। আমরা চেষ্টা করছি, পরিস্থিতি সামাল দিতে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, চিকিৎসকসহ যারাই এই করোনা পরিস্থিতিতে লড়াই করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading