আব্দুল মোতালেবের নামে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনের নামকরণ
মীর তুহিন হাসান । পারভেজ বীরু, সাতক্ষীরা।
উত্তরদক্ষিণ । ০৪ জুলাই ২০২০ । আপডেট : রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১১:৩৬
সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মোতালেবের স্মরণে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমের নামকরণ করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে এই নামকরণ করা হয়। এখন থেকে সাতক্ষীরা প্রেসক্লাব আব্দুল মোতালেব মিলনায়তন নামেই পরিচিত হবে।
আব্দুল মোতালেবের হাতেই সাতক্ষীরা প্রেসক্লাবের গোড়াপত্তন হয়। তিনি এ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ২০০২ সালের ২ জুন রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নামকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত আব্দুল মোতালেব এর কন্যা ও সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাপ্তাহিক ইচ্ছে নদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মকসুমুল হাকিম, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী মো: আবু সাঈদ, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশন এবং আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান।
ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির ভাষণে সাংসদ ও মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সমাজে গুণী ব্যক্তিদের অবদান ভুলে না গিয়ে তাদেরকে মূল্যায়ণ করা উচিত।
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভাল মন ও সুন্দর চিন্তা-ভাবনা দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরা প্রেসক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, প্রয়াত আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র। তার প্রতিষ্ঠিত দৈনিক কাফেলা সাতক্ষীরা জেলার গনমানুষের কথা তুলে ধরত। পাশাপাশি সরকারের সফলতার কথাও প্রকাশ করত। তিনি আরও বলেন, আব্দুল মোতালেবের হাতে গড়া অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আজ সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
সাংসদ রবি বলেন, মিলনায়তনের নামকরণের মাধ্যমে আব্দুল মোতালেব এর নামে সাতক্ষীরা প্রেসক্লাব যে সম্মান দেখিয়েছে তা সত্যিই আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে গণমাধ্যম-কর্মী সহ জেলাবাসির প্রতি সাংসদ রবি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসকাবের অর্থ সম্পাদক মো: আবুল কালাম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো: আলী সুজন, দৈনিক কাফেলা পত্রিকার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, প্রেসক্লাবের সদস্য কাজী শহিদুল হক রাজু, জাহাঙ্গীর কবির, ফারুক রহমান, খন্দকার আনিছুর রহমান, শহিদুল ইসলাম, এসএম মহিদার রহমান, স.ম তাজমিনুর রহমান টুটুল, মাছুদুর জামান সুমন প্রমুখ।
এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, জেলায় কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আব্দুল মোতালেব সহ প্রয়াত সকল সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

