আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেয়া হবে : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেয়া হবে : বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

শেখফারুকউত্তরদক্ষিণ
০৪ জুলাই ২০২০। আপডেট : রবিবার, ০৫ জুলাই ২০২০ । ১১:৩৪

আওয়ামী লীগে “ঢুকে পড়া” অনুপ্রবেশকারীদের সম্পর্কে সতর্ক বার্তা উচ্চারণ করে দলটির যুগ্ম-সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অনুপ্রবেশকারীদেরকে দল থেকে বের করে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

‘সময়ের ব্যবধানে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলে কিছু সুবিধাবাদী লোক ঢুকে পড়েছে। সকল ক্ষেত্রে এদেরকে (অনুপ্রবেশকারীদের) দলে ঢোকার পথ বন্ধ করতে পারি নাই,’ এ কথা স্বীকার করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নাছিম নিশ্চিত করেছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আওয়ামী লীগ থেকে বের করে দেয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

করোনাকালীন সংকট নিয়ে শনিবার (০৪ জুলাই) রাত ৮:৩০ মিনিটে অনলাইনে বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর নবম পর্বের আলোচনায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ উদ্যোগে ধারাবাহিক ভাবে এই ভার্চুয়াল আলোচনা হচ্ছে।

বাহাউদ্দিন নাছিম হলেন, আওয়ামী লীগ উপমহাদেশের অন্যতম প্রাচীন দল। এ দলটি মানুষের কল্যাণে সৃষ্টি থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে মানুষের জন্য কাজ করেছে। সেই বিবেচনায় কোন চ্যালেঞ্জ নিতে আওয়ামী লীগ কখনো পিছপা হয়নি। আওয়ামী লীগের মূল শক্তি বাংলাদেশের মানুষের জনগণ, এর প্রাণশক্তি আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা।

নাছিম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন যারা দলের ক্ষতি করে, নেতা-কর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করে সেই সকল হাইব্রিডদের দৃঢ়ভাবে মোকাবেলা করবো। আজকে এই করোনা দূর্যোগও কিন্তু আমাদের নেতা-কর্মী চেনার সুযোগ করে দিয়েছেন যে কারা জনগণের পাশে আছে। আওয়ামী লীগের ত্যাগী ও দুর্দিনের নেতা-কর্মীরাই মৃত্যু ভয়কে উপেক্ষা করে মানুষের পাশে আছেন।

আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর নবম পর্বে আলোচকবৃন্দ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদ্য প্রয়াত মোহম্মাদ নাসিমের অবদান স্মরণ করে বাহাউদ্দিন নাছিম বলেন, এই করোনা দূর্যোগে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মোহম্মাদ নাসিম করোনা আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আরো অনেক নেতা-কর্মীরাই জীবন দিয়ে প্রমাণ করেছে তারা দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে আছে। কিন্তু যারা সুবিধাভোগী তাদের অনেককেই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। এই সময়ে এদেরকে চেনারও একটা সুযোগ হয়েছে। এভাবেই এদের চিহ্নিত করে আস্তে আস্তে দল থেকে বের করে দেয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, সব সময় দলে তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই নেতা-কর্মীদের শক্তিতে বলীয়ান হয়েই দেশ পরিচালনা করে থাকেন। আওয়ামী লীগের অনেক দুর্যোগ এসেছে তখন সুবিধাবাদীরা পাস কাটিয়ে চলেছেন। পরবর্তীতে তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন। আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা এদের গ্রহণ করেনি।

এই ভার্চুয়াল আলোচনার সঞ্চালক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ

‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর নবম পর্বের আলোচনার বিষয় ছিলো ‘করোনা সংকট মোকাবিলায় তৃণমূলের ভূমিকা’। এই সঙ্কটে মানুষকে সচেতন করতে আওয়ামী লীগের পদক্ষেপ, করোনা চিকিৎসা নিয়ে গুজব মোকাবেলা, দলের জনপ্রতিনিধিদের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় বার্তা, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে কর্মহীনদের সহায়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ-এর সঞ্চালনায় এ পর্বে আলোচক হিসেবে যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কক্সবাজার- ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, খুলনা- ৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এবং বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading