বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিখোঁজ

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিখোঁজ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৮:৩৫

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘দুপুরে একটি নৌকায় মাঝিসহ সাতজন কেরানীগঞ্জ থেকে বাদামতলী ঘাটে আসছিল। বাদামতলীর কাছাকাছি একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। নৌকার ৬ আরোহী সাঁতরে উঠতে পারলেও ইসরাফিল (২২) নামে একজন নিখোঁজ বলে জানান তিনি।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল নিখোঁজ যাত্রীর সন্ধান করছে।

এর আগে গত ২৯ জুন শ্যামবাজার বরাবর ‍বুড়িগঙ্গা নদীতে এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় এমএল মর্নিং বার্ড নামে আরেকটি লঞ্চ ডুবে গিয়ে ৩৪ জন মারা গিয়েছিল। এক সপ্তাহের মধ্যে এই দুর্ঘটনা ঘটলো সদরঘাট এলাকায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading