৬ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল

৬ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল
কুড়িগ্রামে বন্যায় পানিবন্দি মানুষ । ২৯ জুন ২০২০ । ছবি সংগৃহিত

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ জুুলাই ২০২০। আপডেট ১৯:৩৫

ঢাকা বিভাগের ৬টি জেলায় আগামী ২৪ ঘণ্টা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। জেলাগুলো হচ্ছে- রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও শরিয়তপুর। রবিবার (৫ জুলাই) বন্যা পূর্বাভাসের তথ্যে বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গংঙ্গা, পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।

অন্যদিকে আপার মেঘনা নদীর অববাহিকায় প্রধান নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ এবং টাংগাইল জেলাসমূহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের পটুয়াখালী ৮১ মিলিমিটার, ছাতক ৭৫ মিলিমিটার, লালাখাল ৬৮ মিলিমিটার, রোহনপুর ৬৫ মিলিলিটার, কক্সবাজার ৫৫ মিলিমিটার, টেকনাফ ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪৯টির পানি বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেয়েছে ৪৯টির। অপরিবর্তিত রয়েছে ৩ টির। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading