গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা প্রকৌশলী

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা প্রকৌশলী

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ১৮:২১

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে কৌশলে পেটে ফেনসিডিল সাজিয়ে নিয়ে যাত্রী সেজে মেট্রোরেল সুপারভিশন প্রকৌশলী রাশেদুল মাদক পাচার করছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তার। তল্লাশী অভিযানে গোবিন্দগঞ্জ থানা পুলিশের জালে ধরা পড়তে হয়েছে তাকে।

জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেন্সিডিলসহ প্রকৌশলী রাশেদুলকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। রবিবার (৫ জুলাই) রাত দেড়টার দিকে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত, এএসআই মুশফিক ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিত্বে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহণ একটি নাইট কোচ থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশীকালে বাসে থাকা রাশেদুল মমিন নামে এক যাত্রীর শরীরে ফিটিং করা ৩০বোতল মাদকদ্রব্য দেখতে পায় পুলিশ। অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে এসময় পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাশেদুল মমিন দিনাজপুর জেলার সদর থানার যোগীপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এই প্রতিনিধিকে জানান, রাশেদুল মমিন মেট্রোরেলে সুপারভিশন প্রকৌশলী হিসেবে কর্মরত। আসামির বিরুদ্ধে বগুড়া ও জয়পুরহাট আদালতে আরো ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা রুজু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading