১০ জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে

১০ জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । আপডেট ২০:০০

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১০টি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সোমবার (৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

অন্যদিকে, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এসময়। আর নাটোর ও নঁওগা জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় সামান্য অবনতি হতে পারে বলে সতর্কীকরণ বার্তায় বলা হয়।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ১৯০ মিলিমিটার, কক্সবাজার ১৬১ মিলিমিটার, লামায় ৫৯ মিলিমিটার, নোয়াখালী ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দেশের ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩টির। অপরদিকে, হ্রাস ৫৬ টির, অপরিবর্তিত রয়েছে ২টির এবং বিপদসীমার উপরে রয়েছে ১৫টির।

সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আপর মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading