বান্দরবানে জেএসএস’র দুই গ্রু‌পের গোলাগু‌লি, নিহত ৬

বান্দরবানে জেএসএস’র দুই গ্রু‌পের গোলাগু‌লি, নিহত ৬

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ০৯:৪০

জেএসএস-এর দুই গ্রু‌পের মধ্যে গোলাগু‌লি‌তে বান্দরবা‌নের রাজ‌বিলার বাঘমারা এলাকায় জেএসএস সংস্কার এর সভাপতিসহ ৬ সদস্য নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভো‌রে সদ‌রের বাঘমারায় এঘটনা ঘ‌টে। এসময় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও অন্তত ২ জন।

নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। গু‌লি‌বিদ্ধ দু’জন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জানা যায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের হয়। এঘটনায় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও ২ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading