করোনায় নতুন আক্রান্ত ৩০২৭, মৃত্যু আরও ৫৫, সুস্থ ১৯৫৩
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩৫
দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে মোট ২ হাজার ১৫১ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৭ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ১০২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে মঙ্গলবার (৭ জুলাই) এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।
দেশে এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ৬ জন নারী।

