সংসদের বৈঠক ফের বসছে আগামীকাল

সংসদের বৈঠক ফের বসছে আগামীকাল
জাতীয় সংসদ ভবন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৬:৩৫

৭ দিন মুলতবির পর একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন আগামীকাল বুধবার (৮ জুলাই) ১১টায় আবারও বসছে। এর আগে গত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেন। ওই দিন সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস করা হয়। নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস হয় একই দিন।

এবার বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ী অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন। করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে। ৮ জুলাইয়ের বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল,২০২০ পাস হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে বৈঠকে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading