করোনায় মারা গেলেন ফেনী সিভিল সার্জন ডা. সাজ্জাদ

করোনায় মারা গেলেন ফেনী সিভিল সার্জন ডা. সাজ্জাদ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৯:৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডা. রাহাত বলেন, ‘ডা. সাজ্জাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার তিনি আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরীর তথ্য অনুযায়ী, ডা. সাজ্জাদ হোসেনকে নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে ৬২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক। তবে সিভিল সার্জন হিসেবে ডা. সাজ্জাদই প্রথম মৃত্যু বরণ করলেন করোনায় আক্রান্ত হয়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading