নেত্রকোনায় ইয়াবাসহ মাদক সম্রাট রুমান আটক

নেত্রকোনায় ইয়াবাসহ মাদক সম্রাট রুমান আটক

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ০৯:৫০

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সম্রাট হিসেবে পরিচিত রুমান পাঠান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রুমান টেংগা পাড়ার গিয়াস উদ্দিন পাঠানের ছেলে।

মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় পৌরশহরের টেংগা পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিশেষ এই অভিযানের নেতৃত্ব দেন মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান। তিনি জানান, গ্রেফতার রুমান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় আরও ছয়টি মামলা রয়েছে। অনেকদিন ধরেই তাকে ধরার চেষ্টা চলছিল। তবে ঘনঘন জায়গা পরিবর্তন করায় ধরতে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তার অন্য সহযোগীদের বিষয়ে তথ্য জনাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার নামে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) রুমানকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading