চীনে শিক্ষার্থী বহনকারী বাস ডুবে ২১ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ০৯:৩০
চীনে শিক্ষার্থী বহনকারী একটি বাস হৃদের পানিতে পড়ে গিয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরের দিকে চীনের গুইঝো প্রদেশের আনশুন শহরের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, শিক্ষার্থী ছাড়াও বাসটি অন্যান্য যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়।
পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে যায়। বাসটিতে মোট ৩৭ জন আরোহী ছিল, তবে তার মধ্যে কতজন শিক্ষার্থী ছিল তা জানা যায়নি। বাসটির চালকও মারা গেছে।

