ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৪:১০

দুই পক্ষের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাটানিশার গ্রামের ওলি গোষ্ঠি ও বজলু গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার (০৭ জুলাই) দিনগত রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু বুধবার (০৮ জুলাই) সকালে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। দুই দফার এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading