দেশে করোনায় নতুন আক্রান্ত ৩৪৮৯, মৃত্যু ৪৬, সুস্থ ২৭৩৬
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছে দেশে করোনায় নতুন আক্রান্ত ৩ হাজার ৪৮৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন এবং মৃত্যু ২ হাজার ১৯৭ জন। অপরদিকে আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। মোট সুস্থ সংখ্যা ৮০ হাজার ৮৩৮ জন।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় স্বাস্থ অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮৩টি, নমুনা পরীক্ষা ১৫ হাজার ৬৭২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ৮ জন।

