রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা

রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ১৯:৪৫

করোনাভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা করা বেসরকারি রিজেন্ট হাসপাতালের উত্তরার প্রধান কার্যালয় বন্ধের পরদিন বুধবার (৮ জুলাই) তাদের মিরপুর শাখাও বন্ধ (সিলগালা) করে দিয়েছে র‌্যাব।

পরীক্ষা না করেই করোনাভাইরাস সংক্রমণের ভুয়া রিপোর্ট দেওয়া, নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করায় মঙ্গলবার উত্তরার রিজেন্ট হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

বুধবার বিকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, বিকাল ৪টায় রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখায় গিয়েছেন তারা। হাসপাতালটি ‘সিলগালা’ করা হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর অনিয়ম ও জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ দেয়। এরপর সন্ধ্যায় উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে রিজেন্ট হাসপাতালের শাখাটি ‘সিলগালা’ করে দেয় র‌্যাব। পরে উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কে রিজেন্টের প্রধান কার্যালয়ও বন্ধ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading