কক্সবাজারের আ. লীগ নেতা নজরুল আর নেই

কক্সবাজারের আ. লীগ নেতা নজরুল আর নেই

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ২০:০০

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ জুলাই) বিকালে কক্সবাজার শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও বায়তুশ শরফের মহাপরিচালক এএম সিরাজুল ইসলাম। মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। কক্সবাজার শহরের কলাতলী এলাকার তার বাসা। তিনি মরহুম মাওলানা ফজলুল হকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকাল ৪টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরের দিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা কজিটিভ শনাক্ত হয়। এরপর সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে সেখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হতেল গতকাল মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাব থেকে ফের তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। সেই রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে বুধবার। কিন্তু রিপোর্ট জানার আগেই এদিন তিনি মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading