রিজেন্ট হাসপাতাল করোনা ডেডিকেটেড হলো কীভাবে, ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

রিজেন্ট হাসপাতাল করোনা ডেডিকেটেড হলো কীভাবে, ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ০৮:৩৫

লাইসেন্সের মেয়াদ নবায়ন না করেই রিজেন্ট হাসপাতাল কীভাবে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সনদ পেয়েছে তার ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিতে এক নির্দেশনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘গত ৬ জুলাই হাসপাতালটিতে চালানো র‌্যাবের অভিযান ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হাসপাতালটির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠি।

চিঠিতে হাসপাতালটির সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সমঝোতা চুক্তি বাতিল করতেও বলা হয়। এছাড়া সমঝোতা চুক্তির শর্ত ভেঙে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার বিষয়ে তদন্ত করে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতেও বলা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটির সকল কার্যক্রম বাতিল ও সিলগালা করার জন্যও বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading