শেষ হলো একাদশ সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন

শেষ হলো একাদশ সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১৬:০৫

একাদশ জাতীয় সংসদের অষ্টম (দ্বিতীয় বাজেট) অধিবেশন শেষ হয়েছে।
সংবিধান অনুযায়ী, বৃহস্পতিবার (০৯ জুলাই) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।

রেওয়াজ অনুযায়ীশেষদিনে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনি ভাষণ দিয়েছেন।এছাড়া বিরোধী দলীয় নেতা সংসদে না থাকায় এদিন উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরও বক্তৃতা করেন।

এ অধিবেশনে গত ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট পেশ করেন। করোনা পরিস্থিতিতে বাজেট তৈরিতে মানুষের জীবন-জীবিকাকে গুরুত্ব দিয়ে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়। বাজেট অধিবেশন গত ১০ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্যন্ত মোট ৯ কার্যদিবস পর্যন্ত চালানো হয়। বাজেটের উপর মোট ৫ ঘণ্টা ১৮ মিনিট আলোচনা হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১২টি নোটিশ পাওয়া গিয়েছে এই অধিবেশনে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ২৬টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি সম্পূরকসহ ১১টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৪১০টি প্রশ্নের মধ্যে ১৫৬টি প্রশ্নের জবাব দেয়া হয়।

এ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার জন্য স্পিকার ড. শিরীন সারমিন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদেরকে। তিনি বলেন, নানা বিচারে এবারের বাজেট অর্থনৈতিক উত্তরণের জন্য একটি আর্থিক প্রস্তবনা। আশা করা যায়, ২০২১ সালে বিশ্ব এবং অভ্যন্তরীণ অর্থনীতি কোভিড-১৯ প্রভাব থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতি তার পূর্বের অবস্থায় ফিরে আসবে।

কোভিড-১৯ পরিস্থিতিতে সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে অধিবেশন পরিচালনা করা হয়েছে বলেও উল্লেখ করেন স্পিকার। সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading