বন্যার কবলে উত্তর ও মধ্যাঞ্চলের ২৩ জেলা!

বন্যার কবলে উত্তর ও মধ্যাঞ্চলের ২৩ জেলা!

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১৮:২৫

দেশের ৬৪টি জেলার মধ্যে এবার উত্তর ও মধ্যাঞ্চলের ২৩টি জেলা বন্যা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আগামী ১১ জুলাইয়ের মধ্যে এসব জেলা বন্যা কবলিত হতে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য এর মধ্যে ১২টি জেলায় বন্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় বরাদ্দ ও প্রস্তুতি নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যার খোঁজ খবর রাখছেন, নির্দেশনাও দিচ্ছেন। ডা. মো. এনামুর রহমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত অনলাইনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এসময় প্রতিমন্ত্রী জানান, উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, সিলেট বিভাগসহ লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, চাঁদপুর, পাবনাসহ দেশের মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যেই দেশের ১২ জেলা বন্যাকবলিত। এসব জেলার সঙ্গে আরও যেসব জেলা বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব জেলার প্রশাসনকে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। বাধ ভেঙে যাতে বন্যার পানি ফসলি জমি ও লোকালয়ে প্রবেশ করতে না পারে সে বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। স্থানীয় জনপ্রতিনিধিরা এই কাজে প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading