চট্টগ্রামে ভেজাল পণ্য বিক্রি, ৯০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ভেজাল পণ্য বিক্রি, ৯০ হাজার টাকা জরিমানা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ২০:২০

স্বাস্থ্যবিধি না মানায় ও অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে চট্টগ্রামে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, স্বাস্থ্যবিধি না মেনে রেঁস্তোরা পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণসহ বিএসটিআই’র অনুমোদন ছাড়া খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে চট্টগ্রামের দু’টি বেকারি ও একটি রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নানা অনিয়মের কারণে ‘কুটুমবাড়ি রেস্তোরাঁ’কে ৪০ হাজার টাকা এবং ‘কুপার্স’ ও ‘ডুলছে’ নামের দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আলী হাসান আরও বলেন, কুপার্স’ ও ‘ডুলছে’ প্রতিষ্ঠান দু’টি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া মিল্ক ব্রেড উৎপাদন ও বাজারজাত করছিল। এবং বিএসটিআই’র লোগো ৩৮৩, যা বিস্কুটের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কেকে লাগিয়ে বিক্রি করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading