লন্ডনে বিসিবি সভাপতি’র দেহে ‘সফল’ অস্ত্রোপচার

লন্ডনে বিসিবি সভাপতি’র দেহে ‘সফল’ অস্ত্রোপচার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ২০:১০

লন্ডনে বুধবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি’র দেহে সফল অস্ত্রোপচার হয়েছে। বোর্ডের মিডিয়া ও কম্যুনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পাপন এখন যথেষ্ঠ সুস্থতা অনুভব করছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে বাসস।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রোস্টেট সমস্যায় ভুগছেন পাপন। এ জন্য এর আগে দেশে এবং দেশের বাইরে চিকিৎসাও করিয়েছেন। সর্বশেষ লন্ডনে চিকিৎসার জন্য গত ২১ জুন ঢাকা ছাড়েন বিসিবি প্রধান। সেখানে গিয়ে অস্ত্রোপচার করানোর আগে নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে কাটাতে হয়েছে বিসিবি সভাপতিকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading