বরগুনায় অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ২১:৫৫
বরগুনা জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তার কার্যালয়ের মিলনায়তনে অসচ্ছল সংস্কৃতিসেবীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি হতে জেলার ৯০ জন অসচ্ছল সংস্কৃতিসেবীকে ৫ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে। সহায়তার অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল।

