এডভোকেট সাহারা খাতুন আর নেই

এডভোকেট সাহারা খাতুন আর নেই
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ০০:৩০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দিনগত রাত ১১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিক শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মরদেহ দেশে আনার ব্যাপারে শুক্রবার (১০ জুলাই) সিদ্ধান্ত নেয়া হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন। গত ২ জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সোমবার (৬ জুলাই) তাকে এয়ার এম্বুলেন্সে করে ব্যাংককে নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ওইদিনই তাকে ভর্তি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading