মির্জা ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য: ওবায়দুল কাদের

মির্জা ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ২১:৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে মির্জা ফখরুল ইসলামের দেওয়া বক্তব্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দেশবাসীকে গভীরভাবে হতাশ করেছে। সার্বভৌমত্ব ও সাংবিধানিক নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতা এ ধরনের মন্তব্য করতে পারেন না।’

ওবায়দুল কাদের শুক্রবার (১০ জুলাই) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ সম্পর্কে আপত্তিকর বক্তব্য জাবাবে দেয়া এক বিবৃতি এ কথা বলেন। একই সাথে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে ওই বক্তব্যের তীব্র নিন্দ্বা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এক অনলাইন আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রদত্ত ‘নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন আইনের সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তার উদ্দেশ্য হলো- ক্ষমতাসীন আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনা। ওয়ান-ইলেভেন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ইসি বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সেনাবাহিনীকে অকার্যকর করেছে’ এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, এই কথাগুলো বলে তিনি কী বোঝাতে চাইছেন, তা আমাদের বোধগম্য নয়। “সেনাবাহিনীকে অকার্যকর করেছে” এই কথার অর্থ কী? কীভাবে অকার্যকর করা হলো? সেনাবাহিনীর মতো রাজনীতির উর্ধ্বে থাকা একটি জাতীয় বাহিনীকে নিয়ে এই ধরনের আপত্তিকর ও দূরভিসন্ধিমূলক বক্তব্য মোটেও সমীচীন নয়। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে সকলে বিরত থাকা উচিত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading