দেশে করোনায় নতুন আক্রান্ত ২৬৮৬, মৃত্যু ৩০
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৪:৩৫
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১৯৩টি। এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮৬ জন। একই সময় মৃত্যু হয়েছে ৩০ জনের এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬২৮ জন।
এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি, মোট কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। আক্রান্তদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩০৫ জনের এবং মোট সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার (১১ জুলাই) এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

