সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন খান লিটন
শোহেলা পারভীন শোভা, লিয়োঁ (ফ্রান্স) থেকে।
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০ । আপডেট ১০:৪৬
ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মীরপুরে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহে রাজেউন)।
তার মৃত্যুতে ফ্রান্স সহ ইউরোপে বসবাসরত বাংলাদেশী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তিনি প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে খুব জনপ্রিয় ছিলেন। বিশেষভাবে আওয়ামী ও সযোগী সংগঠনগুলোকে ফ্রান্স সহ ইউরোপে সুসংগঠিত করার ক্ষেত্রে তার অসামান্য অব্দান রয়েছে।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ
মহসিন উদ্দিন খান লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। এক শোক বার্তায় দলের সর্ব ইউরোপীয় সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক শোক বার্তায় বলেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তাঁর অকাল মৃত্যু আমাদের সবাইকে কাঁদাচ্ছে। আমরা ভীষণভাবে শোকাহত ও বেদনাহত।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন করেতাবিবৃতিতে নেতৃদ্বয় লিটনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফ্রান্স আওয়ামী লীগের শোক
সাধারণ সম্পাদকের আকস্মিক মৃত্যুতে শোকাহত ফ্রান্স আওয়ামী লীগ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, মহসিন উদ্দিন খান লিটন বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাহত ও বেদনাহত।
ফ্রান্স আওয়ামী লীগ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

