রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৬:৪৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯০ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা ও ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞাপ্ততে এতথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

