১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৭:০৫
আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের ১০ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আগামী ২৪ ঘণ্টায় দেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
অপরদিকে, ব্রহ্মপুত্র-যমুনা,গঙ্গা এবং উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীরসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস কেন্দ্র ও আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদ, নুন খাওয়া ও চিলমারী পয়েন্টে যমুনা নদী, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি ও কাজিপুর পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এবং বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। অপরদিকে, ধরলা নদীর পানি সমতলবৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় আপার মেঘনা অববাহিকার সুরমা নদী সিলেট পয়েন্টে পুরাতন সুরমা নদীর দিরাই পয়েন্টে এবং সোমেশ্বরী নদী, দূর্গাপুর ও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৬টির, হ্রাস পেয়েছে, ৩৩টির, অপরিবর্তিত রয়েছে ২টি এবং বিপদসীমার উপরে রয়েছে ৭টির।
সারাদেশে বৃষ্টির গড় ২৫২ মিলিমিটার, মহেশখোলা ২২৩ মিলিমিটার, দূর্গাপুর ১৮২ মিলিমিটার, সুনামগঞ্জ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সূত্র: বাসস।
ফাইল ছবি

