বৃহস্পতিবার ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ০৮:৩০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশব্যাপী ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। ওইদিন গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছের চারা রোপণ করার মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ে আয়োজিত এক অনলাইন সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন রবিবার (১২ জুলাই) একথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রতিটি জেলা এবং উপজেলায় আনুষ্ঠানিকভাবে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃক্ষরোপণ মৌসুমে সুবিধাজনক সময়ে দেশের ৪ শত ৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩ শত ২৫টি করে গাছের চারা রোপণ করা হবে।

বন মন্ত্রী বলেন, ‘জাতির পিতা এদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিববর্ষে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’ খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading