নমুনা পরীক্ষা ১২৪২৩: নতুন আক্রান্ত ৩০৯৯, মৃত্যু ৩৯
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৯১ জনে। গত ২৪ ঘণ্টায় ১২৪২৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন- ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।
সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

