নওগাঁয় নামাজরত স্ত্রীকে পেছন থেকে ছুরিকাঘাতে হত্যা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১৪:১৫
পারিবারিক কলহের জের ধরে নামাজরত স্ত্রীকে পেছন থেকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন স্বামী। রবিবার (১২ জুলাই) বিকালে নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা স্বামী সিরাজুল ইসলামকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
জানা গেছে, বিয়ের পর থেকে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। রবিবার আসরের ওয়াক্তে স্ত্রী সামছুন নাহার নামাজ পরার সময় স্বামী সিরাজুল ইসলাম ছুরিকাঘাত করে। এ সময় গুরুত্বর আহত অবস্থায় ফেলে দৌঁড়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে। স্থানীয় লোকজন আহত সামছুন নাহারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে মারা যায়।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মূলত কিভাবে ঘটনা ঘটলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

