পার্সেল ট্রেনে ইন্ডিয়া থেকে শুকনো মরিচ এলো

পার্সেল ট্রেনে ইন্ডিয়া থেকে শুকনো মরিচ এলো

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ জুলাই ২০২০ । ১৫:১৮

ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম পার্সেল ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে এসে পৌঁছেছে। সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ঢাকার ইন্ডিয়ান হাইকমিশন এ তথ্য জানায়।

এতে বলা হয়, ইন্ডিয়ান রেল কর্তৃপক্ষ প্রায় ৩৮৪ টন শুকনো মরিচ ভর্তি ১৬টি উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন পার্সেল ভ্যান সমন্বিত একটি বিশেষ পার্সেল ট্রেন প্রেরণ করেছে।

বিশেষ পার্সেল এক্সপ্রেসটি (এসপিই) ইন্ডিয়ার গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১ হাজার ৩৭২ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের কারণে দু’দেশের মধ্যে পরিবহন পরিষেবা ব্যাহত হওয়ায় ইন্ডিয়া-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে তার প্রভাব পড়ে। এ কারণে ইন্ডিয়ান হাইকমিশন সরবরাহ শৃঙ্খলার এ বিঘ্ন হ্রাস করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ইন্ডিয়া-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তাতে সম্মতি জানানোর পরে প্রথম পার্সেল ট্রেন সেবার জন্য পণ্য একত্রিত করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading