মহিলাদের মূত্র দিয়ে পাউরুটি!

মহিলাদের মূত্র দিয়ে পাউরুটি!
মহিলাদের মূত্র থেকে পাউরুটি । টয়লেট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । আপডেট ০১:২৫

মহিলাদের মুত্র বর্জ্য নয়, এটা হচ্ছে সোনার খনি। ওই ধারনা পোষণ করেন ফ্রান্সের একজন বেকারি মালিক। তিনি ‘সোনার খনি’ মহিলাদেস্র মুত্র ব্যবহার করেন পাউরুটি তৈরিতে যেটা খাওয়া হয়। এমনই খবর দিয়েছে আনন্দবাজার।

লুইজি রাগেট নামের ফ্রান্সের ওই মহিলার একটি বেকারি আছে। সেখানে তিনি পাউরুটি তৈরি করেন। কিন্তু সেই পাউরুটি তৈরিতে তিনি যা ব্যবহার করেন, তা শুনলে আপনার পাউরুটি খাওয়ার ইচ্ছা চিরতরে চলে যেতে পারে। ‘গোল্ডিলকস ব্রেড’ নামের সেই বিশেষ পাউরুটি তৈরিতে লাউজি ব্যবহার করেন মহিলাদের মূত্র! পাবলিক টয়লেট থেকে সেই মূত্র সংগ্রহ করেন তিনি।

‘ইকো-ফেমিনিস্ট’ হিসাবে নিজের পরিচয় দেন লুইজি। শারীরিক বর্জ্য নিয়ে সমাজে যে ট্যাবু রয়েছে তা ভাঙতে চান তিনি। লুইজির দাবি, তাঁর প্রধান উদ্দেশ্য খাদ্য শৃঙ্খল মজবুত করা।

সে জন্যই ময়দা গ্যাঁজাতে মহিলাদের মূত্র ব্যবহার করেন তিনি। তাঁর দাবি, ‘‘মূত্র খুব ভাল ফার্টিলাইজার।’’

এক মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘যে তরলকে বর্জ্য হিসাবে আমরা অবহেলা করি, তাই সোনার খনি।’’ মূত্রে নাইট্রোজেন, পটাশিয়ামের মতো প্রয়োজনীয় মৌল রয়েছে।

মূত্রকে রীতিমতো ট্রিটমেন্ট করে তবেই লুইজি ব্যবহার করেন পাউরুটি তৈরির কাজে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের এই কাজের বিবরণও প্রকাশ করেন তিনি।

কিন্তু শুধুমাত্র মহিলাদের মূত্র কেন? উত্তরে লুইজি বলেন, “নিজের ইকো-ফেমিনিজম বিশ্বাস থেকেই এই কাজ।’’ লুইজির এই বিশেষ পাউরুটি কিন্তু বিক্রি হয় একেবারে ‘হট কেক’-এর মতোই। সেই দাবিকে সমর্থন করেছে ফ্রেঞ্চ আর্বান প্লানিং এজেন্সির একটি স্টাডি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading