মালদ্বীপে বেতনের দাবিতে বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভ, ৪১ আটক

মালদ্বীপে বেতনের দাবিতে বাংলাদেশি শ্রমিকদের বিক্ষোভ, ৪১ আটক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ০৮:৩৫

বকেয়া বেতনের দাবিতে মালদ্বীপে বিক্ষোভ করেছেন বাংলাদেশি শ্রমিকরা। পুলিশ বিক্ষোভ থামানোর চেষ্টা করলে আন্দোলকারীরা সংর্ঘষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় ৪১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) এই সংর্ঘষে পুলিশের গাড়ি ভাঙচুর ও আহতের ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান।

জানা গেছে, এই বিক্ষোভে বাংলাদেশি ছাড়াও ভারত, ইন্দোনেশিয়ার শ্রমিকরা অংশ নেয়। তবে আটকদের মধ্যে ঠিক কত জন বাংলাদেশি তা এখনও নিশ্চিত নয়।

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, মালদ্বীপের হলুমালেতে আইল্যান্ড এক্সপার্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ৬০০ এর বেশি শ্রমিক কাজ করে। এরমধ্যে প্রায় ৫০০ জন বাংলাদেশি, ভারতীয় নাগরিক ১০০ জন ও ইন্দোনেশিয়ার ৫০ জন কাজ করেন। এই প্রতিষ্ঠানটি শ্রমিকদের সাত মাসের বেতন বকেয়া রেখেছে। এর আগে এই প্রতিষ্ঠানের কর্মীরা ৭ জুলাই ও ২৫ জুন বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসে। এক সপ্তাহ আগে শ্রমিকরা বকেয়া বেতন না পেলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেয়। সে সময়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বিরোধ ও হাতাহাতি হয়। সে সময় কমপক্ষে ১৫ বাংলাদেশিকে আটক করে পুলিশ। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading