পুরান ঢাকায় বাল্ব কারখানায় আগুন

পুরান ঢাকায় বাল্ব কারখানায় আগুন
প্রতিকী ছবি।

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । ২১:২৬

পুরান ঢাকার আলু বাজারের একটি বাল্ব কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮ টা ২২মিনিটে আলু বাজারের সুরিটোলা স্কুলের পাশের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পাওয়া মাত্র চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো বার্তা পাওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading