সাহেদ-কান্ড : রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেপ্তার

সাহেদ-কান্ড : রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেপ্তার
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহম্মাদ সাহেদের অন্যতম সহযোগী গ্রুপটির এমডি মাসুদ পারভেজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । আপডেট ২০:২১

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহম্মাদ সাহেদ (সাহেদ করিম)কে গ্রেপ্তার করতে না পারলে তার অন্যতম এক সহযোগী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ব্যার। সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নং আসামি মাসুদ পারভেজকে মঙ্গলবার (১৪ জুলাই) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‌্যাবের মিডিয়া পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

এর আগে গত ৮ জুলাই দিবাগত রাতে রাজধানীর নাখালপাড়া থেকে সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে গ্রেফতার করে র‌্যাব।

এদিকে করোনাভাইরাস পরীক্ষা না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। গ্রেফতার করা হয় আটজনকে।

বর্তমানে গাঢাকা দিয়ে আছেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
এদিকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার নামে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের পাসপোর্ট জব্দ করেছে তদন্তকারী দল। হদিস মিলেছে তার বিরুদ্ধে আরও ২৩ মামলার। মোট ৫৬টি মামলার আসামি সাহেদ।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading