যশোর-৬ আসনের উপনির্বাচনে শাহীন চাকলাদার বেসরকারিভাবে নির্বাচিত

যশোর-৬ আসনের উপনির্বাচনে শাহীন চাকলাদার বেসরকারিভাবে নির্বাচিত
যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ । আপডেট ২৩:৫৯

যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। সদর উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ূন কবির বাসসকে জানান, শাহীন চাকলাদার নৌকা প্রতিকে ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।

সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় যশোর-৬ আসনটি শূন্য হয়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading