সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব

সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । প্রকাশ : ০৮:২৫ ।। আপডেট : ৯:১৬

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, সাতক্ষীরা সীমান্ত থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, সাহেদকে সাতক্ষীরা থেকে র‍্যাবের অভিযান দলের সাথে হেলিকপ্টার যোগে বুধবার সকাল ৯টার দিকে ঢাকায় আনা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ সম্পর্কে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া ইউংয়ের পরিচালক আশিক বিল্লাহ বলেছেন, তিনি (সাহেদ) ছদ্মবেশে বোরকা পরে নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আমাদের কাছে গোপন তথ্য ছিল। আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করি। তার বাসা সাতক্ষীরায়। কিন্ত তিনি তারই জেলায় ছদ্মবেশে বিভিন্ন যানবাহনে চলাফেলা করেছিলেন।

তিনি জানান, প্রথমে তাকে র‌্যাব সদর দফতরে নেয়া হবে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর যদি কোথায় অভিযান চালানোর প্রয়োজন হয় চালানো হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading