আজও সূচকের পতনে লেনদেন শেষ
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১৫:২৫
বুধবার (১৫ জুলাই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪০৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টির।
ডিএসইতে আজ ২৬৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১ কোটি ৪৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৩১ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬৩ পয়েন্টে। সিএসইতে এদিন ১৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, কমেছে ৫১ টির আর ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

